Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৩:৪০, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০৩:৪১, ১০ সেপ্টেম্বর ২০২৫

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান শাহানাজ গ্রেফতার

দাউদকান্দিতে ইউপি চেয়ারম্যান শাহানাজ গ্রেফতার
ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহানাজ আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে তাকে নিজ গ্রাম থেকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েদ চৌধুরী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট দাউদকান্দির গৌরীপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনার প্রায় ১১ মাস পর, এ বছরের ২৬ জুন নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৩ জনকে আসামি করা হয়।

সে মামলার আসামি হিসেবে শাহানাজ আক্তারকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ