Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৭, ২৪ অক্টোবর ২০২৫

আপডেট: ০১:৩৯, ২৪ অক্টোবর ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: মফিকুল হাসান তৃপ্তি

তারেক রহমানের নেতৃত্বে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: মফিকুল হাসান তৃপ্তি
ছবি: সবার দেশ

বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ অচিরেই ঘুরে দাঁড়াবে। তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন। আমরা ধানের শীষের প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। 

তৃপ্তি বলেন, আমরা তাকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। তিনি আরও বলেন, একটি মৌলবাদী গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ছদ্মবেশে ধর্মের অপব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেনাপোলের বাহাদুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক উঠোন বৈঠকে দেয়া এক বক্তব্যে এসব বলেন তিনি।

তিনি আরও বলেন, ৩১ দফা কর্মসূচির মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের একটি পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছেন। সেখানে যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, বৃদ্ধ ও বিধবাদের জন্য ভাতা, নারীদের বিনামূল্যে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগসহ সার্বিক কল্যাণমূলক পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাষ্টারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবু, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী,  জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাফা খান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, যুব দলের যুগ্ম আহবায়ক মুনতাসিম আজিম সাগর, মৎসজীবি দলের সাধারন সম্পাদক বদিউজ্জামান বদি প্রমুখ।

বাহাদুরপুর বাজারের উঠান বৈঠক শেষে মফিকুল হাসান তৃপ্তি বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা বাজারে দ্বিতীয় দফা উঠোন বৈঠকে অংশ নেন। সেখানে তিনি তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন এবং উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান। এর আগে তিনি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাহেব আলী খাঁর কবর জিয়ারত করেন। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা