Sobar Desh | সবার দেশ রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫০, ২৭ অক্টোবর ২০২৫

লালমনিরহাটে পারিবারিক কলহের জের 

নিজের লিঙ্গ ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের

নিজের লিঙ্গ ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের
ছবি: সবার দেশ

‎​লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের চরম পরিণতিতে মাজেদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিজের লিঙ্গ কর্তন করে ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।

‎শনিবার (২৬ অক্টোবর) সকালের দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ‎​আহত মাজেদুল ইসলাম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

‎​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী'র মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাজেদ অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নিজের ওপর নিজেই আক্রমণ চালান। মাজেদ প্রথমে ছুরি দিয়ে নিজের লিঙ্গ গোড়া থেকে কর্তন করেন এবং এরপর একই ছুরি দিয়ে নিজের গলায় বসিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

এসময় ​আহত মাজেদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহ থেকেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, মাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। আজ সকালে হঠাৎ পরিস্থিতি বেপরোয়া হয়ে উঠলে তিনি নিজের উপর এমন ভয়াবহ হামলা চালান।

তারা আরও জানান, যুবক মাজেদুল ইসলাম এবং তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বনাবনি হচ্ছিলো না। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। এর আগেও স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হওয়ার মতো ঘটনা ঘটেছিলো। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে তাদের পারিবারিক দ্বন্দ্ব মীমাংসা করে দেন। কিন্তু সে মীমাংসাও স্থায়ী হয়নি।

‎​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আকবর বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী