Sobar Desh | সবার দেশ হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০৭:১৯, ৬ নভেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ
ছবি: সবার দেশ

কৃষি উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,পৌর বিএনপির সভাপতি সাহাজান আলী, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি রজব আলী, ছাত্র অধিকার কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, স্থানীয় সাংবাদিকবৃন্দ।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বছর রাণীশংকৈল উপজেলায় মোট ১১ হাজার ১৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হবে। এর মধ্যে গমের বীজ ৫,২০০ জন, সরিষার ৫,৯০০ জন, পেঁয়াজের ৩০ জন এবং চিনাবাদামের ২০ জন কৃষক সুবিধাভোগী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা