Sobar Desh | সবার দেশ হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১১:২১, ২৮ অক্টোবর ২০২৫

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: সবার দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের কালিবাড়ি এলাকায় আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করে ঠাকুরগাঁও জেলা যুবদল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মো. আবু হানিফ মুক্তা এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ। বক্তারা বলেন, যুবদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনের অগ্রভাগে থেকে সবসময় জনগণের পাশে রয়েছে। তারা সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দ এক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে ঠাকুরগাঁও শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা