Sobar Desh | সবার দেশ টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৪, ২০ নভেম্বর ২০২৫

মধুপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ক্লিনিক ভাঙচুর

মধুপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ক্লিনিক ভাঙচুর
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে প্রচারণা কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আনারস চত্বর এলাকায় উদ্ভূত সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হন। ঘটনায় ককটেল বিস্ফোরণ ও দুটি বেসরকারি ক্লিনিক ভাঙচুরের ঘটনাও ঘটেছে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয় সূত্র জানায়, বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকেরা আনারস চত্বরে সমাবেশ ডেকে মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কের দিকে এগিয়ে গেলে স্বপনপন্থী নেতাকর্মীরা তাদের ওপর ধাওয়া চালান। এতে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

সেখানেই শেষ হয়নি উত্তেজনা। পরে মোহাম্মদ আলীর সমর্থকেরা পাল্টা আক্রমণ করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটে এবং পাশের দুটি ক্লিনিকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে স্থানীয়রা আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মধুপুর থানার ওসি এমরানুল কবির জানান, সংঘর্ষ শুরু হওয়ার পরপরই দুই পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এলাকা স্বাভাবিক থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজনৈতিক উত্তেজনার এমন ঘটনায় মধুপুর জুড়ে এখনো চাপে রয়েছে সাধারণ মানুষ, বাড়ছে নিরাপত্তা উদ্বেগও।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের