Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি  

প্রকাশিত: ০১:১৮, ৪ ডিসেম্বর ২০২৫

নোয়াখালীতে চা খেয়ে ফেরার পথে ৩ বন্ধুর মৃত্যু

নোয়াখালীতে চা খেয়ে ফেরার পথে ৩ বন্ধুর মৃত্যু
ছবি: সবার দেশ

নোয়াখালীর চাটখিলে চা খেয়ে ফেরার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে।  

বুধবার (৩ ডিসেম্বর) সকালে ঢাকার পৃথক দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয় ও রায়হান নামে দুই কিশোরের মৃত্যু হয়। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে তানিম নামে আরেক কিশোরের মৃত্যু হয়। এর আগে, গত সোমবার ১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার দল্টা ভিটা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলো, উপজেলার বদলকোট ইউনিয়নের মধ্য বদলকোট গ্রামের হারুনুর রশীদের ছেলে হাসিবুর তানিম (১৬) একই ইউনিয়নের কুরিয়ার বাড়ির মানিক মিয়ার ছেলে মো.জয় (১৬) এবং একই ইউনিয়নের মো.রায়হান (১৭)। তারা সবাই স্থানীয় বদলকোট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।  
 
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে ৪বন্ধু একটি মোটরসাইকেলে করে উপজেলার পাঁচগাঁও এলাকার একটি চায়ের দোকানে চা খেতে যায়। চা খেয়ে ৪বন্ধু এক মোটরসাইকেলে করে নিজ গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে মোটরসাইকেল চাটখিল পৌরসভার ত্রিঘরিয়া এলাকার দল্টা ভিটা ব্রিজ অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায়। 

পরবর্তীতে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা কড়ই গাছের সাথে ধাক্কা খেয়ে পুনরায় সড়কের উল্টো পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী ৩বন্ধু গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তানিমকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একই দিন রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনার ৩দিন পর বুধবার সকাল পৌনে ৯টার জয় ঢাকার মালিবাগ পিপলস হসপিটালে ও সকাল সোয়া ৯টার দিকে রায়হান ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার সন্ধ্যায় তাদের দুজনকে পারিবারিক কবরস্থানে দুজনকে দাফন করা হয়।    

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, তাদের মৃত্যুর বিষয়টি শুনেছি।  তবে বিষয়টি কেউ পুলিশকে অবহিত করেনি।  

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী