Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৪, ৫ জানুয়ারি ২০২৬

যশোরে বিএনপি নেতা হত্যায় জামাই পরশসহ দুজন আটক

যশোরে বিএনপি নেতা হত্যায় জামাই পরশসহ দুজন আটক
ছবি: সবার দেশ

যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামিদের মধ্যে তার জামাই বাসেদ আলী পরশ ও আমিনুল ইসলাম সাগরকে আটক করেছে পুলিশ। 

রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় কোতোয়ালি থানার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, জামাই পরশের শ্বশুরের সম্পত্তি ও গাড়ির প্রতি লোভ এবং মেয়ের প্রতি দীর্ঘদিনের ব্যক্তিগত ক্ষোভ থেকে হত্যার পরিকল্পনা নেয়া হয়েছিলো। এছাড়া আমিনুল ইসলাম সাগরের সঙ্গেও আলমগীরের দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো। তাদের দুজনের পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ভাড়াটে খুনি দিয়ে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে কেউ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি।

এ ঘটনায় কোতোয়ালি থানায় জামাই পরশ ও আমিনুল ইসলাম সাগরসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আটক আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে পুলিশ জানায়।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় পাশ থেকে আসা আরেকটি মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা আলমগীর হোসেনকে মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে মূল আসামিসহ অন্যান্যদের গ্রেফতার করা হয়। পুলিশ অভিযান এখনও অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত