Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৬, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ০১:৪৭, ২ জানুয়ারি ২০২৬

যশোরে জামায়াতের ফরিদসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

যশোরে জামায়াতের ফরিদসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
ছবি: সংগৃহীত

যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধাক্কা খেলেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। তার মনোনয়নপত্র বাতিলসহ যশোরের দুই সংসদীয় আসনে মোট ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এ সিদ্ধান্ত দেন।

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে ব্যাংক ঋণ বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় জামায়াত মনোনীত ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়ন বাতিল হয়। একই আসনে বিএনপির দুই প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা না দেয়ায় এবং এক স্বতন্ত্র প্রার্থীর ভোটার তথ্যের ত্রুটির কারণে মনোনয়ন বাতিল করা হয়।

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির এক প্রার্থী দলীয় মনোনয়নপত্র না দেয়ায় এবং দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন এক শতাংশ ভোটারের স্বাক্ষর ত্রুটির কারণে বাতিল হয়েছে। এ ছাড়া দুই আসনে মোট চার প্রার্থীর মনোনয়নপত্রে তথ্য ঘাটতি থাকায় সিদ্ধান্ত স্থগিত রেখে হালনাগাদের সময় দেয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া প্রার্থীরা বিধি অনুযায়ী আপিল করতে পারবেন। যাচাই-বাছাই প্রক্রিয়া ৪ জানুয়ারির মধ্যে জেলার ছয়টি আসনে সম্পন্ন হবে।

মনোনয়ন বাতিলের বিষয়ে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, তার ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে এবং আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাবেন বলে তিনি আশাবাদী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা