Sobar Desh | সবার দেশ মো. গোলাম মোরশেদ, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২৬

জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোটদান সম্পন্ন

জয়পুরহাট কারাগারে ৪৫ বন্দির ভোটদান সম্পন্ন
ছবি: সবার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে জয়পুরহাট জেলা কারাগারের ৫২ জন বন্দি ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন। এদের মধ্যে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ৪৫ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ সম্পন্ন করেছেন।

এদিন বিকেলে জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার তোফায়েল আহম্মেদ খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে কারাগারের মোট ৫২ জন বন্দি অনলাইনে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করেছিলেন। মঙ্গলবার ডাক বিভাগের মাধ্যমে ৪৮টি পোস্টাল ব্যালট কারাগারে এসে পৌঁছায়। এর মধ্যে ৪৫ জন বন্দি ইতোমধ্যে ভোট প্রদান করেছেন। বাকি ৩ জন ভোটারের মধ্যে ২ জন জামিনে মুক্তি পেয়েছেন এবং ১ জন অন্য কারাগারে বদলি হয়েছেন। ওই ৩ জনের ব্যালট পেপার বিধি মোতাবেক ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলার। এছাড়া অবশিষ্ট ৪টি ব্যালট এখনও প্রক্রিয়াধীন।

এদিকে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটের প্রতি সাধারণ ভোটার ও প্রবাসীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।

জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান জানান, জয়পুরহাট জেলায় সর্বমোট ৭ হাজার ৪৭৪ জন ভোটার (দেশি ও প্রবাসী মিলিয়ে) পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৭৩ জন পুরুষ এবং ১ হাজার ৫২৫ জন নারী ভোটার রয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান