Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৩, ১২ ফেব্রুয়ারি ২০২৬

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে পরিবারের কাছে হস্তান্তর
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকা ফেরতসহ পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়।

এর আগে বুধবার দুপুর ১২টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ টাকাসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউ-১ এ তিনি চিকিৎসা নেন। শারীরিক অবস্থার উন্নতি হলে সেখান থেকে তাকে পরিবারের কাছে পাঠানো হয়।

জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির সংবাদ সম্মেলনে বলেন, তারা পরিবারের সঙ্গে কথা বলে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত হয়েছেন। তিনি জানান, বেলাল উদ্দিন প্রধান বর্তমানে গুরুতর অসুস্থ এবং তার চিকিৎসা চলছে। সুস্থ হলে পুরো ঘটনার বিস্তারিত জানা যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, প্রশাসনের একটি অংশের সহযোগিতায় এবং কিছু গণমাধ্যম দিনব্যাপী মিথ্যা অপপ্রচার চালিয়ে দলের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। এ ঘটনায় তারা প্রতিবাদ জানিয়েছেন বলেও জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা