Sobar Desh | সবার দেশ পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আ.লীগ অফিসে পতাকা উত্তোলনের পর অগ্নিসংযোগ, প্রতিবাদে বিক্ষোভ

আ.লীগ অফিসে পতাকা উত্তোলনের পর অগ্নিসংযোগ, প্রতিবাদে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

পাবনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন ও পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিক্ষোভ মিছিল বের করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দীর্ঘ প্রায় ১৮ মাস ধরে বন্ধ থাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করছেন কয়েকজন নেতা। জানা যায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ কয়েকজন নেতাকর্মী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ওই পতাকা উত্তোলন করেন এবং সে ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর শনিবার দুপুরের দিকে একদল ব্যক্তি কার্যালয়ের বারান্দায় অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে টায়ারে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনের ঘটনায় কার্যালয়ের সামনের অংশে আতঙ্ক সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে জেলা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হন। তারা ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন করেন এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

পরে নেতাকর্মীরা পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, শনিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় দুটি টায়ারে আগুন দেয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, পরে কিছু লোক সেখানে এসেছিলো বলে তারা জানতে পেরেছেন। তবে মিছিল বা অন্য কোনো কার্যক্রম হয়েছে—এমন সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ