Sobar Desh | সবার দেশ মো. নুরুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

উন্নয়ন কার্যক্রমে গতি আনতে আহ্বান

ধামইরহাটে উপজেলা দফতর প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময়

ধামইরহাটে উপজেলা দফতর প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময়
ছবি: সবার দেশ

নওগাঁ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ধামইরহাট উপজেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ধামইরহাট উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলীসহ স্থানীয় সরকার, কৃষি, শিক্ষা, মৎস্য, প্রাণিসম্পদ ও সমাজসেবা দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় প্রতিটি দফতরের কর্মকর্তা নিজ নিজ দফতরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। সেবার মান উন্নয়ন, মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি জোরদার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, উপজেলার প্রতিটি সরকারি দফতর সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত। তাই প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি জনগণের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় বাড়িয়ে এলাকার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করার আশাবাদ ব্যক্ত করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের