Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৮, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:২১, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা: শিশির মনির

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াতের এমপিরা: শিশির মনির
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।

তিনি এ ঘোষণাকে দলের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে উল্লেখ করেন।

এর আগে, ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে একই ঘোষণা দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সে সময় তিনি বলেন, ভবিষ্যতে তাদের একজনও এমপি নির্বাচিত হলে কেউ সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়ি ব্যবহার করবেন না।

সে সমাবেশে তিনি আরও বলেন, যদি কোনও কারণে বিরোধী দলে বসতে হয়, তাহলে মানবিক ও ভালো কাজে সরকারকে সহযোগিতা করা হবে। তবে সরকার পুরোনো ধাঁচে অনিয়মে জড়িয়ে পড়লে প্রথমে ব্যক্তিগতভাবে সতর্ক করা হবে। তাতেও কাজ না হলে অতীতের মতো আন্দোলন-সংগ্রামের পথেই হাঁটার ঘোষণা দেন তিনি।

সাম্প্রতিক নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সর্বোচ্চসংখ্যক আসন পাওয়ার পর এ সিদ্ধান্ত নতুন করে আলোচনায় এসেছে। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, ক্ষমতায় যাওয়া বা বিরোধী দলে থাকা—উভয় অবস্থাতেই নৈতিক অবস্থান বজায় রাখার অঙ্গীকারই তারা পুনর্ব্যক্ত করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা