Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০১:২১, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মাদক মামলার রায়

বেনাপোলের শুকুর-জামালের যাবজ্জীবন কারাদণ্ড

বেনাপোলের শুকুর-জামালের যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: সবার দেশ

হেরোইনের মামলায় যশোর শার্শা উপজেলার বেনাপোল দুই মাদক কারবারিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এস এম নূরুল ইসলাম, যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা) এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা বর্তমানে কারাগারে রয়েছেন।

আদালত কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতের বিশেষ পিপি আনিছুর রহমান পলাশ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বেনাপোল উপজেলার ঘিবা গ্রামের ইয়াকুব আলী সরদারের ছেলে শুকুর আলী এবং মৃত নইমুদ্দিন বিশ্বাসের ছেলে জামাল বিশ্বাস।

মামলার বিবরণ

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৩ মে শার্শা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শার্শা বাজারের যাত্রী ছাউনির সামনে দুইজন মাদক কারবারি অবস্থান করছে। উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে একজন ব্যাগ ফেলে পালিয়ে যায় এবং অপরজনকে আটক করা হয়।

আটক শুকুর আলীর ব্যাগ তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি পালিয়ে যাওয়া জামাল বিশ্বাসের ফেলে যাওয়া ব্যাগ থেকে আরও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় এসআই মুরাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে সংশ্লিষ্ট দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তা এসআই সুজাত আলী আদালতে চার্জশিট দাখিল করেন। বিচার প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী