Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৬, ২০ এপ্রিল ২০২৬

উন্নয়ন কার্যক্রমে ব্যস্ত দিন তারেক রহমানের

বগুড়ায় ই-বেইল বন্ড সেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী

বগুড়ায় ই-বেইল বন্ড সেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বগুড়া জজ আদালতে আধুনিক বিচারসেবা নিশ্চিত করতে ই-বেইল বন্ড সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া সফরে তিনি একাধিক উন্নয়ন কার্যক্রমেও অংশ নেন।

সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বেলা ১১টার দিকে তিনি সেখান থেকে পায়ে হেঁটে জজ কোর্ট প্রাঙ্গণে যান এবং বেলা ১১টা ২০ মিনিটে ই-বেইল বন্ড সেবার উদ্বোধন করেন।

একই অনুষ্ঠানে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নবনির্মিত ভবনের নামফলকও উন্মোচন করা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ই-বেইল বন্ড সেবা চালুর মাধ্যমে জামিন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা সম্ভব হবে।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং চলমান উন্নয়ন উদ্যোগগুলোর উদ্বোধন করেন। এর মাধ্যমে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

দিনের দ্বিতীয়ার্ধে তিনি গাবতলী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে খাল খনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং হাম-রুবেলা টিকাদান কর্মসূচির সূচনা।

এছাড়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নিজ পৈতৃক বাড়ি পরিদর্শনের কর্মসূচিও রয়েছে। বিকেলে তিনি বগুড়া শহরে ফিরে জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বগুড়া শহর ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেড়শ বছরের পৌরসভা থেকে সিটি করপোরেশন—নতুন মর্যাদায় বগুড়া
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা
যশোরে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদার
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, অযত্নে নষ্ট অবকাঠামো
বগুড়ায় ই-বেইল বন্ড সেবার সূচনা করলেন প্রধানমন্ত্রী
‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প
ইরানি জাহাজে গুলি, ওয়াশিংটন–তেহরান নতুন করে মুখোমুখি
হামের ঝুঁকি ঠেকাতে দেশজুড়ে গণটিকা শুরু
রাজধানীতে এবার ২৬টি পশুর হাট বসবে
আজ বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সংসদে রুমিনের বক্তব্যে ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের ক্ষোভ
ইসলামাবাদ বৈঠক বয়কট করছে ইরান
‘দুর্নীতি-চাঁদাবাজিতে দেশ জর্জরিত’—বিকল্প শক্তি গঠনের ডাক এনসিপির
‘সংকট না থাকলে লাইনে দাঁড়াতে হয় কেন?’—সংসদে জ্বালানি নিয়ে রুমিনের প্রশ্ন
সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের ইনসাফ
অপ্রতিরোধ্য ইরান, নজিরবিহীন হামলায়ও অক্ষত বেশিরভাগ অস্ত্রভাণ্ডার!
‘কার্টুন শেয়ারেও গ্রেফতার?’—সংসদে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ হাসনাতের