Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ১৯ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি

মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ছবি: সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে অংশ নেয়াকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে নতুন ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, এখন থেকে মাদকের আস্তানা ধ্বংস করতে বাঁশের লাঠি ব্যবহার করা হবে। একই সঙ্গে মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের যাচাইকৃত ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা বলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। পোস্টে তিনি মাদকবিরোধী অভিযানের পর কয়েকটি গণমাধ্যমের সংবাদ পরিবেশনের ধরন নিয়ে সমালোচনা করেন। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন,

কিছু নামকরা গণমাধ্যমের আইনজীবী প্যানেল রয়েছে, যারা আইনের বিভিন্ন ধারা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে সক্ষম এবং নিয়মিত সে চর্চাও করেন। কিন্তু সবকিছু জানা সত্ত্বেও মাদকবিরোধী অভিযান নিয়ে এসব গণমাধ্যমের সংবাদ প্রকাশের ধরন দেখে তার মনে হয়েছে, সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর ‘ঘুণ্টিঘরে’ হয়তো মাদকের একচেটিয়া সরবরাহকারী ছিলো।

মাদকবিরোধী অভিযানের পর এসব গণমাধ্যমের আচরণকে বন্য পশুর আচরণের সঙ্গে তুলনা করেন তিনি। তবে কোনও কোনও গণমাধ্যমকে লক্ষ্য করে তিনি এ মন্তব্য করেছেন, পোস্টে সুনির্দিষ্টভাবে তাদের নাম উল্লেখ করেননি।

পোস্টে মাদক কারবারিদের অর্থায়নে পরিচালিত কথিত আস্তানা ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন প্রতিমন্ত্রী। তিনি লেখেন, ‘ওয়েট অ্যান্ড সি’। যেসব মাদকসম্রাট বা মাদক কারবারি এসব সংবাদপত্রকে অর্থায়ন করেন, তাদের আস্তানা মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি।

নিজের ব্যক্তিগত নিরাপত্তার প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন জানান, তার কাছে বৈধ লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র রয়েছে। তবে মাদকবিরোধী অভিযানে পরবর্তী সময়ে কীভাবে অভিযান পরিচালনা করা হবে, সে বিষয়ে তিনি নতুন পদ্ধতির কথাও উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী লেখেন, এখন থেকে মাদকের আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়ে ধ্বংস করা হবে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে আসামিদের গ্রেফতার করে নিয়ে যাবে বলে পোস্টে উল্লেখ করেন তিনি। মাদকবিরোধী সংগ্রামের ‘১৬ কলা পূর্ণ করা হবে’ বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এর আগে রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাক হোসেনের অংশ নেয়ার ঘটনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এ ঘটনায় তার ভূমিকা, অভিযানের ধরন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে ঢাকা মহানগর পুলিশ তদন্তের উদ্যোগ নেয় বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা