Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস

নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
ছবি: সংগৃহীত

‘মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার’—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে মীর শাহে আলমকে ঘিরে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সরকারি প্রকল্পে অনিয়মের বিভিন্ন অভিযোগও তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এসব অভিযোগ করেন সারজিস আলম।

পোস্টে তিনি লেখেন, মানুষ বলছে- মীর শাহে আলম নতুন হাওয়া ভবনের ম্যানেজার। দলীয় মেগা লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজির ভাগ-বাটোয়ারা তার হাত দিয়েই হয়।

সারজিস আরও দাবি করেন, মীর শাহে আলম তার ছেলে ও পরিবারের বিভিন্ন সদস্যের নামে একাধিক কোম্পানি খুলে সরকারি টেন্ডার নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ প্রসঙ্গে তিনি এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে অনিয়মের যে অভিযোগ রয়েছে, তার সঙ্গে তুলনা টানেন।

পোস্টে সারজিস আলম লেখেন, মানুষ আরও বলছে- সে তার নাদান ব্যবসায়ী ছেলে এবং পরিবারের বিভিন্ন সদস্যদের নামে- এস আলম যেভাবে নামসর্বস্ব বিভিন্ন কোম্পানি খুলে ইসলামী ব্যাংক লুট করেছিলো, একই কায়দায় সরকারি টেন্ডার লুটপাট শুরু করেছে।

এ ছাড়া বিএনপির অভ্যন্তরে মীর শাহে আলমকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলেও দাবি করেন সারজিস। তার ভাষ্য, বিএনপির ১৭ বছরের ত্যাগী ও নির্যাতিত রাজপথের সিনিয়র নেতারা মীর শাহে আলমের কর্মকাণ্ডে অতিষ্ঠ এবং সময়ের সঙ্গে তাদের ক্ষোভ বাড়ছে।

পোস্টের শেষাংশে ব্যঙ্গাত্মক মন্তব্য করে সারজিস আলম লেখেন, 

সর্বশেষ টং দোকানে চা খেতে খেতে কিছু মানুষ বলছে- বিএনপির সরকার যদি অতীত ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে আবারও দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়, তাহলে মীর শাহে আলম সে চ্যাম্পিয়নশিপের ‘ম্যান অব দ্য ম্যাচ’ অথবা ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হবে। আমি কিছু জানি না! মানুষ বলছে!

তবে সোশ্যাল মিডিয়ার ওই পোস্টে সারজিস আলম তার উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনও নথি, আর্থিক তথ্য বা অন্য কোনও প্রমাণ উপস্থাপন করেননি। তার পোস্টে ‘মানুষ বলছে’ হিসেবে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, সেগুলোর স্বাধীন সত্যতাও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মীর শাহে আলমের বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মীর শাহে আলম বগুড়া-২ আসনের সংসদ সদস্য। বর্তমানে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে