Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ২৪ মার্চ ২০২৬

মানহানি মামলায় আদালতের আদেশ

জামিন পেলেন ইনু-মেনন-মানিক

জামিন পেলেন ইনু-মেনন-মানিক
ফাইল ছবি

কোতোয়ালি থানায় দায়ের করা মানহানি মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক-কে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) আদালত এ সংক্রান্ত আদেশ দেন।

এর আগে, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে দায়ের করা মামলায় রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছিলো।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মানহানির মামলা দায়ের করেন। মামলায় তৃতীয় আসামি হিসেবে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকেও অন্তর্ভুক্ত করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে বিচারপতি মানিক জিয়াউর রহমানকে ‘রাজাকার’ ও ‘যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন। এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে একটি সেমিনারেও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন।

এছাড়া ২০১৩ সালে পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবার সম্পর্কেও বিরূপ মন্তব্য করেছেন, যা বাদীর মতে মানহানিকর।

আদালতের এ জামিন আদেশের মাধ্যমে আপাতত তিন আসামি আইনি স্বস্তি পেলেও মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ