Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ২৪ নভেম্বর ২০২৫

আশ্রয়দাতা পরিবারের জিম্মায় মুক্তির পথ

পুশইন করা ভারতীয় নাগরিক সখিনা বেগমের জামিন

পুশইন করা ভারতীয় নাগরিক সখিনা বেগমের জামিন
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধ প্রবেশের অভিযোগে দায়ের করা মামলায় ভারতীয় নাগরিক ৬৮ বছর বয়সী সখিনা বেগমকে জামিন দিয়েছেন আদালত। 

রোববার (২৩ নভেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এ আদেশ দেন।

আশ্রয়দাতা পরিবারের জিম্মাতেই জামিন

আদালত সখিনা বেগমকে যে পরিবার আশ্রয় দিয়েছিলো—সে পরিবারের সদস্য ক্লান্তি আক্তার, তার মা মোছা. জাকিয়া ও খালা ময়না আক্তারের জিম্মায় জামিন মঞ্জুর করেন। শুনানিতে তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট রহমাতুল্যাহ সিদ্দিক বলেন,

সখিনা বেগম ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে আসেননি। তাকে জোরপূর্বক পুশইন করা হয়েছে। মামলাটিও জামিনযোগ্য ধারা। তাই তাকে জামিন দেয়া হোক।

শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করলে আইনজীবী জানান, আশা করা হচ্ছে সোমবারই তিনি কারামুক্ত হবেন।

কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির

সখিনাকে এদিন কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। আশ্রয়দাতা ক্লান্তি আক্তার বলেন,

তিনি দেশে ফিরতে চান। যতদিন ফিরতে না পারবেন, আমাদের সঙ্গেই থাকবেন। সরকারকে অনুরোধ করবো, তার দেশে ফেরার ব্যবস্থা যেন দ্রুত করে দেয়।

পুশইন অভিযোগ ও প্রতিবেদন ভাইরাল

আসামের নলবাড়ী জেলার বরকুড়া গ্রামের বাসিন্দা সখিনা বেগমকে ২৫ সেপ্টেম্বর ভাসানটেক পুলিশ তুলে নেয়। এর আগেই তাকে নিয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদন ভাইরাল হয়, যেখানে সখিনা ও তার পরিবার অভিযোগ করেন—ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।

এরপর পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধ প্রবেশের অভিযোগে ‘দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২’ আইনে মামলা হয়। মামলার কাগজে তার নাম ‘সখিনা’ হিসেবে লেখা হয়। আদালত তাকে কারাগারে পাঠান এবং কয়েক দফা জামিন আবেদন নামঞ্জুর হয়।

মামলার বিবরণ

২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে টিনশেড টেকপাড়া গলির মাথায় তাকে পাওয়ার পর পুলিশ জিজ্ঞেস করলে তিনি নিজেকে ভারতের নাগরিক বলে জানান। পরে তাকে থানায় নেয়া হয় এবং মামলার প্রক্রিয়া শুরু হয়।

সখিনা বেগম এখন জামিনে মুক্তির অপেক্ষায়, আর তার পরিবার ও আশ্রয়দাতারা চাইছেন—এবার যেন তাকে দ্রুত নিজ দেশে ফেরার পথ তৈরি হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প