Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ১৮ ডিসেম্বর ২০২৫

নতুন করে গ্রেফতার দেখানোর নির্দেশ

চট্টগ্রামের ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত

চট্টগ্রামের ছোট সাজ্জাদ ও তার স্ত্রীর জামিন স্থগিত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বহুল আলোচিত ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার সাত মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।

এর আগে তিনটি হত্যা মামলাসহ মোট সাতটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন সাজ্জাদ ও তার স্ত্রী। কিন্তু রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করলে চেম্বার জজ সেটি মঞ্জুর করেন।

আদালত সূত্র বলছে, সাতটি হত্যার মধ্যে চারটি চান্দগাঁও থানায় এবং তিনটি পাঁচলাইশ থানায় সংঘটিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘর্ষ, হত্যা ও বিস্ফোরক আইনে দায়ের করা এসব মামলায় দুজনকেই অভিযুক্ত করা হয়।

জামিন স্থগিত হওয়ায় এখন তারা আগের মতো মামলামুক্ত থাকছেন না। বরং পুলিশের আবেদনে আদালত সাজ্জাদকে চান্দগাঁও থানার দুটি মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন। একইভাবে তার স্ত্রী শারমিন তামান্নাকেও দুটি মামলায় গ্রেফতার দেখানোর অনুমতি দেয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, জুলাই অভ্যুত্থানের সময় বহদ্দারহাটে রাব্বী হত্যা এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসার সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলায় এ নির্দেশ এসেছে।

তথ্য অনুযায়ী, ছোট সাজ্জাদ মোট ১৯টি মামলার আসামি, যার মধ্যে ১০টি হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট মামলা। আর শারমিন তামান্নার বিরুদ্ধে রয়েছে আটটি মামলা, এর মধ্যেও রয়েছে একাধিক হত্যা অভিযোগ। বর্তমানে সাজ্জাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এবং তামান্না ফেনী জেলা কারাগারে আটক আছেন।

চট্টগ্রামের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নতুন পর্যায়ে বিচার প্রক্রিয়া দ্রুততর করবে বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার