Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪০, ৬ নভেম্বর ২০২৫

লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট

লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি শামসুল হক জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।

এর আগে গত ২৯ আগস্ট শাহবাগ থানায় দায়ের করা একই মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমানসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। মামলাটি দায়ের করেন শাহবাগ থানার উপপরিদর্শক মো. আমিরুল ইসলাম।

আসামিদের মধ্যে রয়েছেন— মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহাম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

মামলার এজাহারে বলা হয়, গত ২৮ আগস্ট সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটরিয়ামে ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে লতিফ সিদ্দিকী রাষ্ট্রবিরোধী বক্তব্য দেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে উৎখাতের আহ্বান জানান বলে অভিযোগ। বৈঠকে অংশ নেয়া ৭০ থেকে ৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে পুলিশ আটক করে।

পুলিশের অভিযোগ, ‘মঞ্চ ৭১’ নামে সদ্য আত্মপ্রকাশ করা সংগঠনটি মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষার নামে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল। তবে আসামিপক্ষের দাবি, এটি ছিলো কেবল মত প্রকাশের একটি ফোরাম, যেখানে কোনো সহিংস বা ষড়যন্ত্রমূলক কর্মসূচির আলোচনা হয়নি।

মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলেও আসামিপক্ষের যুক্তি শুনে হাইকোর্ট লতিফ সিদ্দিকীর জামিন মঞ্জুর করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল