Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ২৪ মে ২০২৬

ঝটিকা মিছিল থেকে জঙ্গি আ.লীগের ২৬ নেতাকর্মী কারাগারে

ঝটিকা মিছিল থেকে জঙ্গি আ.লীগের ২৬ নেতাকর্মী কারাগারে
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে গ্রেফতার বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ যুবলীগ ও বাংলাদেশ ছাত্রলীগ-এর ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন মাহফুজুর রহমান ওরফে মুরাদ, সোহরাব খাঁ, মোস্তাক বিশ্বাস, রনি, জনি, মুরাদ লস্কর, সিয়াম হোসেন, তারিক জামিল, রাজু, বিল্লাল বখতিয়ার, চয়ন বিশ্বাস, অমিত চক্রবর্তী, তানজিল বিন রশীদ, নিহাদুল ইসলাম, সুপ্ত ঘোষ, সজিব সাহা, কুতুব হিলালী, শিমুল, সোহান আহমেদ, তামিম মোল্লা, সানিউল্ল্যাহ ওরফে শিমুল ব্যাপারী, আব্দুল হান্নান বিশ্বাস, মির্জা ফারহান আনন্দ, নাইমুর রহমান সোহাগ, আব্দুর রহিম ও জাহিদ হাসান।

মামলার তদন্ত কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানা-র পরিদর্শক মোহাম্মদ রেজানুর রহমান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা বিভিন্ন সময়ে ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরকারবিরোধী মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কার্যক্রমে জড়িত ছিলেন। শুক্রবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা ধানমন্ডিতে সমবেত হয়ে মিছিল করার চেষ্টা করেন।

এতে আরও উল্লেখ করা হয়, নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ যুবলীগ-এর সদস্যরা পরস্পরের যোগসাজশে সন্ত্রাসী কার্যকলাপের ষড়যন্ত্রে অংশ নেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি ও দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন।

এ ঘটনায় ধানমন্ডি মডেল থানা-র উপ-পরিদর্শক (এসআই) মো. তানভীর মেহেদী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮/৯(৩)/১০/১১/১২ ধারায় মামলা দায়ের করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা