Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৭, ২৪ জুলাই ২০২৫

চট্টগ্রামে পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

চট্টগ্রামে পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর
ছবি: সংগৃহীত

ইসকন থেকে বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করেছে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ পাঁচটি মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক হাসানুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, চিন্ময়ের পক্ষে ঢাকা থেকে আগত আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি টিম শুনানিতে অংশ নেয়। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন।

চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়।

২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়কে আদালতে তোলা হলে, তার সমর্থকদের হামলায় আইনজীবী আলিফ নিহত হন। ওই দিন আদালত এলাকায় ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও হত্যার ঘটনায় একাধিক মামলা দায়ের হয়।

পরবর্তীতে তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে চিন্ময়কে আলিফ হত্যা, ভাঙচুর ও হামলার ঘটনায় দায়ের করা পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলাতেই বৃহস্পতিবার তার জামিন আবেদন করা হয়, যা আদালত নামঞ্জুর করেছেন।

সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল