Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫২, ৩ আগস্ট ২০২৫

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু আজ
ফাইল ছবি

চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হবে আজ রোববার (৩ আগস্ট)। একই সঙ্গে প্রসিকিউশনের সূচনা বক্তব্যও আদালতে উপস্থাপন করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, আদালতের অনুমতি সাপেক্ষে শুনানি সরাসরি সম্প্রচার করা হবে।

এর আগে, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। মামলায় রাজসাক্ষী হিসেবে আবেদন করে ঘটনার সত্যতা উদঘাটনে সহযোগিতা করতে সম্মত হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশনের পক্ষে শুনানি হবে। অন্যদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন তার পক্ষে লড়বেন। চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে রয়েছেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

গত ১৬ জুন ট্রাইব্যুনাল পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল। ৭ দিনের মধ্যে আত্মসমর্পণের সময়সীমা শেষ হলেও তারা ট্রাইব্যুনালে হাজির হননি।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ করে প্রসিকিউশন। এসব অপরাধের বিচার চলছে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলার পাশাপাশি গুম-খুন ও শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার