Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৪৫, ১২ মে ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক বিচার শুরু

হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ

হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আজ
ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত ভারতে পলাতক মাফিয়ারানি হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ সোমবার (১২ মে) এ তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের দপ্তরে দাখিল করা হবে।

সে উপলক্ষে একই দিন দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রসিকিউশন টিম, যেখানে তারা আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন ও পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে বক্তব্য দেবেন।

তিন শীর্ষপর্যায়ের অভিযুক্ত

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, খুনি হাসিনাসহ এ মামলার অপর দুই অভিযুক্ত হচ্ছেন—

  • সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
  • সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন

তাদের বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) আইনে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুযায়ী, এ তিনজনের নেতৃত্বেই গণহত্যা ও নিরীহ মানুষের ওপর সহিংসতা সংঘটিত হয়।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। এরপরই জুলাই গণঅভ্যুত্থানে (১ জুলাই–৫ আগস্ট) সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম ‘মিস কেস’ (বিবিধ মামলা) দায়ের করা হয়।

এর ধারাবাহিকতায় তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের দফতরে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। চিফ প্রসিকিউটর তা পর্যালোচনা করে আনুষ্ঠানিক অভিযোগ (Formal Charge) আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করবেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন— আশা করছি, সোমবার তদন্ত রিপোর্ট দাখিল হবে। এর মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হবে

এর আগে চানখাঁরপুল হত্যাকাণ্ডে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে সংস্থা। ওই ঘটনায় শেখ হাসিনার রাজনৈতিক নির্দেশনার প্রমাণ তদন্তকারীরা পেয়েছেন বলেও সূত্রে জানা গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান অন্য দুটি মামলাও রয়েছে:

  • দীর্ঘ শাসনামলে গুম-খুনের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলা
  • ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের দায়ে মামলা

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের পক্ষ থেকে একাধিকবার দাবি উঠেছিলো শেখ হাসিনাকে আন্তর্জাতিক মানদণ্ডে বিচারের মুখোমুখি করার। তদন্ত প্রতিবেদন দাখিলের মাধ্যমে সে বিচারের পথ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা