Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০২, ১৭ নভেম্বর ২০২৫

সরাসরি দেখবে গোটা বিশ্ব, আদালতপাড়ায় সতর্কতা জারি

শেখ হাসিনার মামলার রায় আজ সকাল ১১টায়

শেখ হাসিনার মামলার রায় আজ সকাল ১১টায়
ফাইল ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীভরেতে পলাতক ফ্যাসিস্ট হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বহুল প্রত্যাশিত রায় আজ সোমবার (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রার দফতর নিশ্চিত করেছে, সকাল ১১টায় পূর্ণাঙ্গ বেঞ্চ বসে রায় পাঠ করা হবে।

রায়কে ঘিরে সুপ্রিম কোর্ট প্রশাসন বিশেষ নিরাপত্তার অনুরোধ জানিয়েছে। আদালতপাড়ার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের জন্য সেনা সদর দফতরে আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে। ইতোমধ্যে ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

গত বছরের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলা দায়ের করা হয়। মামলার তিন আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী হিসেবে পরিচিত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায় ঘোষণা করবে। মামলায় মোট পাঁচটি অভিযোগ রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর জন্য প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে।

অন্যদিকে আসামিদের পক্ষ থেকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তিনজনেরই নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেছেন। রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ক্ষেত্রেও তার আইনজীবী খালাসের আবেদন জানিয়েছেন।

রায় সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), যা দেশবাসীর নজর আজ সকাল থেকেই আদালতের দিকে টেনে রাখবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা