Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ২৬ মার্চ ২০২৬

সব বোর্ডে এক প্রশ্নে এইচএসসি: ২০২৬ থেকেই নতুন নিয়ম

সব বোর্ডে এক প্রশ্নে এইচএসসি: ২০২৬ থেকেই নতুন নিয়ম
ফাইল ছবি

দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ সাল থেকেই এ নতুন নিয়ম কার্যকর করা হবে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার মাধ্যমে মূল্যায়নে সমতা ও মান নিশ্চিত করা হবে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলোতে স্বচ্ছতা বাড়াতে প্রতিটি কক্ষে বাধ্যতামূলকভাবে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে।

এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতিবছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা দশম শ্রেণি শেষ করার পরের বছর এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রেও একই ধরনের বিলম্বের কারণে প্রায় দুই বছর সময় নষ্ট হয়—এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ভবিষ্যতে এসএসসি ও এইচএসসি পর্যায়ে বিষয়সংখ্যা কমানোর সম্ভাবনা যাচাই করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্তও নেয়া হয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে নকলমুক্ত পরিবেশ অত্যন্ত জরুরি। অতীতের মতো ভবিষ্যতেও নকল প্রতিরোধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এছাড়া কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
কোনও ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেয়া হবে না: দুদক চেয়ারম্যান
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
চাঁদা না পেয়ে ঢামেক চিকিৎসকের ওপর হামলা
মুক্তি পেলে সেনাপ্রধানের সঙ্গে সংঘাতে যাবেন না ইমরান: পিটিআই নেতা
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে ভোট দেননি রুমিন
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন
ডাকসু নির্বাচনের প্রস্তুতি শুরু, দ্রুত সিদ্ধান্ত ঢাবি প্রশাসনের
এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দ্বন্দ্বে ব্যাহত পাঠদান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
৭০ অনুচ্ছেদে পরিবর্তন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী
ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
একাদশে ভর্তি শুরু ২ সেপ্টেম্বর, ক্লাস ২৩ সেপ্টেম্বর
ড. ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার