Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৩, ২২ জুলাই ২০২৫

২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার, ২৪ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। মঙ্গলবার দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ ঘোষণা দেন।

এদিকে, মাইলস্টোন শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে ‘সম্পূর্ণ যৌক্তিক’ উল্লেখ করে সেগুলো মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

এর আগে, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৩১ জনের মৃত্যু ও বহু মানুষ আহত হন। ঘটনার জেরে আজকের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

শুধু এইচএসসি নয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজকের (মঙ্গলবার) সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

সবার দেশ/ এফও 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ