Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭, ১৬ অক্টোবর ২০২৫

আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: যেভাবে জানবেন রেজাল্ট

আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ: যেভাবে জানবেন রেজাল্ট
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, ১৬ অক্টোবর সকাল ১০টায় ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএস—দুই মাধ্যমেই ফল জানতে পারবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশ করা হবে।

ফলাফল জানা যাবে নিম্নলিখিত উপায়ে—

ওয়েবসাইট থেকে ফলাফল:

শিক্ষা বোর্ডের ওয়েবসাইট [www.educationboardresults.gov.bd](http://www.educationboardresults.gov.bd)-এ গিয়ে ‘Result’ কর্ণারে ক্লিক করে সংশ্লিষ্ট বোর্ড, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখা যাবে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে।

এসএমএসের মাধ্যমে ফলাফল:

যেকোনো মোবাইল থেকে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে এ ফরম্যাটে—

HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পাশের বছর  
উদাহরণ: HSC DHA 123456 2025  

এরপর রিপ্লাই মেসেজে ফলাফল জানিয়ে দেয়া হবে।

শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিসে ফল প্রকাশ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এবারের পরীক্ষায় অংশ নেয় ১২ লাখের বেশি পরীক্ষার্থী

গত ২৬ জুন থেকে শুরু হয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা নিম্নরূপ—

  • ঢাকা বোর্ড: ২ লাখ ৯১ হাজার ২৪১ জন
  • রাজশাহী: ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন
  • কুমিল্লা: ১ লাখ ১ হাজার ৭৫০ জন
  • যশোর: ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন
  • চট্টগ্রাম: ১ লাখ ৩৫ হাজার জন
  • বরিশাল: ৬১ হাজার ২৫ জন
  • সিলেট: ৬৯ হাজার ৬৮৩ জন
  • দিনাজপুর: ১ লাখ ৩ হাজার ৮৩২ জন
  • ময়মনসিংহ: ৭৮ হাজার ২৭৩ জন

এছাড়া মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজার ১০২ জন, এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার