Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮, ৩০ মার্চ ২০২৬

শিগগিরই রুটিন

৭ জুন থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা

৭ জুন থেকে শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমকে তিনি জানান, আন্ত শিক্ষা সমন্বয় বোর্ডের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ৭ জুন থেকেই পরীক্ষা শুরুর পরিকল্পনা নেয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে।

এর আগে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভায় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন এবং সবাই ৭ জুন থেকে পরীক্ষা শুরুর পক্ষে মত দেন।

জানা গেছে, সংসদ অধিবেশন চলমান থাকায় ওই বৈঠকে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকতে পারেননি। তবে তার দফতরের চূড়ান্ত অনুমোদনের পর সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডের একটি সূত্র জানায়, পরীক্ষা ঘনিয়ে আসায় দ্রুত তারিখ নির্ধারণের জন্যই এ সভা ডাকা হয়। এখন পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ণাঙ্গ রুটিন তৈরির কাজ চলছে।

সাধারণত পরীক্ষা শুরুর অন্তত দুই মাস আগে বিস্তারিত রুটিন প্রকাশ করা হয়। সে অনুযায়ী, খুব শিগগিরই এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ