Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ০০:০৫, ৩১ জুলাই ২০২৫

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল গঠন করবেন উমামা ফাতেমা

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল গঠন করবেন উমামা ফাতেমা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের জন্য স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বুধবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে উমামা ফাতেমা লিখেছেন, সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন ডাকসু নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আমি এমন একটি স্বতন্ত্র প্যানেল গঠন করতে চাই, যা গবেষণাভিত্তিক ও দূরদর্শী কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে কাজ করবে।

তিনি নিজ পরিচয় তুলে ধরে বলেন,

আমি উমামা ফাতেমা, প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও কবি সুফিয়া কামাল হলের আবাসিক। প্রথম বর্ষ থেকেই আমি ছাত্র রাজনৈতিক সংগঠনের ভেতরে বাইরে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করে আসছি। বৈধ সিটের দাবিতে ‘বৈধ সিট আমার অধিকার’ প্ল্যাটফর্মটি গড়ে তুলি।

উমামা বিশ্বাস করেন, বড় ধরনের পরিবর্তন ছাড়া বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়। তার মতে, সে পরিবর্তন শিক্ষার্থীরাই আনতে পারে এবং তার জন্য প্রয়োজন একটি সংগঠিত ও বৈধ ছাত্র সংসদ।

তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীরা এমন নেতৃত্ব চায়, যারা কোনো পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হবে না, অধিকারের বিষয়ে অটল থাকবে এবং বিশ্ববিদ্যালয়কে শুধুমাত্র নেতা বানানোর কারখানা হিসেবে দেখবে না। গুণগত শিক্ষা ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব দরকার।

উমামা আহ্বান জানান, যেসব শিক্ষার্থী মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করা উচিত, হারানো গৌরব ফিরিয়ে আনা উচিত, তারা আমাদের স্বতন্ত্র প্যানেলে যুক্ত হোন। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান, তারা ঘোষণাপোস্টে প্রদত্ত ফর্ম পূরণ করুন।

তিনি আরও বলেন, প্রথম বর্ষ থেকেই বৈধ সিট, মৌলিক অধিকার ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করে আসছেন। আসন্ন ডাকসু নির্বাচনে তার স্বতন্ত্র প্যানেল শিক্ষার্থীদের সেই আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ