Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৩, ২১ জুলাই ২০২৫

ডাকসু নির্বাচনে বাদ ৩০০ ছাত্রলীগ নেতাকর্মী

ডাকসু নির্বাচনে বাদ ৩০০ ছাত্রলীগ নেতাকর্মী
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ অংশ নিতে পারছেন না নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগের ৩০০-র বেশি নেতাকর্মী। 

রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেটের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সিন্ডিকেট সভার এক সদস্য জানান, জুলাই-আগস্টের সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে গঠিত তদন্ত কমিটি ১২৮ জনকে দায়ী করেছে। এদের মধ্যে ১২৬ জন ঢাবির শিক্ষার্থী, যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

এ ১২৬ জনকে বিশ্ববিদ্যালয় সাময়িক বহিষ্কার করেছে। একইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে, তারা ডাকসু নির্বাচনে ভোটার বা প্রার্থী হিসেবে অংশ নিতে পারবেন না।

এ ছাড়া শাহবাগ থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত যেসব শিক্ষার্থী রয়েছেন, তারাও নির্বাচন থেকে বহিষ্কৃত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, বহিষ্কৃত ১২৬ জন ও মামলার অন্যান্য অভিযুক্তদের তালিকা মিলিয়ে মোট সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে। চূড়ান্ত তালিকা শিগগিরই ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু নির্বাচনের আগে এটি ছাত্ররাজনীতিতে একটি বড় পরিবর্তন এনে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ