Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৬, ২৭ জানুয়ারি ২০২৬

পাসের হার মাত্র ৭ শতাংশ

ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এ বছর বিজ্ঞান ইউনিটে ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৯৩ জন, তবে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৭ হাজার ৬২১ জন। পাসের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো ২৭ ডিসেম্বর ২০২৫ সালে।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখা থেকে ৭ হাজার ২১২ জন, মানবিক শাখা থেকে ৩০০ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১০৯ জন রয়েছেন। এছাড়া অনিয়মের কারণে ৪ হাজার ২৭৮ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে।

এ বছর রাজউক উত্তরা মডেল কলেজের নাফিম ফুয়াদ ফাতিন বিজ্ঞান ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় হয়েছেন নটর ডেম কলেজের মাহির আহমেদ এবং তৃতীয় হয়েছেন নটর ডেম কলেজের নাবিদ হাসান।

ভর্তি পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে জানা যাবে। এছাড়া গ্রামীণফোন, বাংলালিংক ও টেলিটক ব্যবহারকারীরা DU SCI লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল জানতে পারবেন।

উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রমের ফরম পূরণ করতে পারবেন। বিভিন্ন কোটায় আবেদনকারীরা ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে কোটার ফরম সংগ্রহ করে পূরণ করে জমা দিতে হবে।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীরা ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত সিদ্ধান্ত ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জানানো হবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড