Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৬:০৮, ২২ অক্টোবর ২০২৫

বুয়েট শিক্ষার্থীর শাস্তির দাবিতে মধ্যরাতে ঢাবির বিক্ষোভ

বুয়েট শিক্ষার্থীর শাস্তির দাবিতে মধ্যরাতে ঢাবির বিক্ষোভ
ছবি: সংগৃহীত

বুয়েটের এক শিক্ষার্থীর সোশ্যাল মিডিয়ায় দেয়া ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বুয়েটের গেটের সামনে গিয়ে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিসি চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি টিএসসি ও হলপাড়া ঘুরে বুয়েটের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা সে সময় স্লোগান দেন—‘উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ‘ধর্ষকের ঠিকানা, এই বাংলায় হবে না’ ও ‘ওয়ান টু থ্রি ফোর, ধর্ষক নো মোর’।

ঢাবির শিক্ষার্থী রিয়াদ জুবাহ বলেন, 

বুয়েট শিক্ষার্থী শান্ত যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তা নারীর প্রতি অবমাননাকর। তাকে দ্রুত বিচারের আওতায় না আনা হলে বৃহত্তর ছাত্রসমাজ রাস্তায় নামবে। আমরা কোনও প্রকার আপস মেনে নেবো না।

তিনি আরও হুঁশিয়ারি দেন, অভিযুক্ত শিক্ষার্থীকে উদ্ধার ও সর্বোচ্চ শাস্তি না হলে ‘পুরো বাংলাদেশ আন্দোলনে নামতে বাধ্য হবে’।

এদিকে বিক্ষোভ চলাকালীন রাত দুইটার দিকে বুয়েট প্রশাসন জরুরি বৈঠকে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের ঘোষণা দেয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত জানায়।

বুয়েট ক্যাম্পাসে তখনও উত্তেজনা বিরাজ করছিলো। ঢাবির শিক্ষার্থীরা বুয়েটের গেটে বিক্ষোভ শেষে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে অপেক্ষা করে। পরে বহিষ্কারের ঘোষণা আসলে তারা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল সমাপ্ত করে ক্যাম্পাসে ফিরে যায়।

তবে তারা জানিয়েছেন, সাময়িক বহিষ্কারে সন্তুষ্ট নয়। স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড