Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৮, ১৩ নভেম্বর ২০২৫

মধ্যরাতে শিক্ষার্থী নেমে এলেন রাজপথে

নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে উত্তাল ঢাবি

নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে উত্তাল ঢাবি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বুধবার (১২ নভেম্বর) রাতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি করেছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) নামে এক পথচারী আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

আহত ব্যক্তি জানান, আজিমপুরের বাসায় ফেরার পথে হঠাৎ বিস্ফোরণে তার পিঠে স্প্লিন্টার লেগে আহত হন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রাত ৯টা ২১ মিনিটের দিকে টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটের বিপরীতে একটি চায়ের দোকানের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। পাশের একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক নাজমুস সাকিব বলেন, আমি চা খাচ্ছিলাম, হঠাৎ ককটেল এসে পড়ে। পরে দেখি বাইকের তেলের ট্যাংক ফেটে গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান দিক থেকে কেউ ককটেল নিক্ষেপ করেছে। ঘটনার তদন্তে প্রক্টোরিয়াল টিম পাঠানো হয়েছে এবং পুলিশ অভিযান চালাচ্ছে। সিসিটিভি ফুটেজ যাচাইয়ের কাজও চলছে।

বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পর রাতেই টিএসসি, রাজু ভাস্কর্য ও আশপাশের এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা 

‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘খুনি লীগের বিচার চাই’, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিয়ে প্রতিরোধ প্রদর্শন করেন।

ঢাক বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম বলেন, 

যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। প্রশাসনকে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রতিটি পয়েন্টে অবস্থান নেবে এবং নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের উপস্থিতি প্রতিরোধ করবে।

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসিস চৌধুরী বলেন, ফ্যাসিস্ট ও দেশবিরোধী চক্র আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে। ১৩ নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের অংশ এটি।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, নিরাপত্তা ব্যবস্থার শৈথিল্যই ঘটনার মূল কারণ। এক শিক্ষার্থী বলেন, আজ রাসেল টাওয়ারের গেটে কিছু অচেনা তরুণ কার্ড চেক করছিলেন। সাধারণত বিএনসিসি বা স্কাউট সদস্যরা এ দায়িত্বে থাকে, অচেনা ছেলেদের দায়িত্বে থাকা সন্দেহজনক।

ঘটনার কিছুক্ষণ আগে টিএসসি প্রাঙ্গণে সংস্কৃতি মন্ত্রণালয় ও ডাকসুর যৌথ উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় প্রদর্শনী আয়োজন করা হয়েছিলো। অনুষ্ঠানে ১২টি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। উপস্থাপক রিয়াদুল ইসলাম যুবাহ জানান, বিস্ফোরণের মধ্যেও শিক্ষার্থীরা অনুষ্ঠান সম্পন্ন করেছেন।

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং শিক্ষার্থী আশিকুর রহমান আফফান বক্তৃতায় পতিত ফ্যাসিস্ট শাসনের বিচার, শেখ হাসিনার ফাঁসি, এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান
সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড ভিন্নখাতে প্রবাহের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ
বর্ষার শুরুতেই ডেঙ্গুর দাপট, মৃত্যুর খাতা শুরু