Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন সর্বমিত্র

পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এলেন সর্বমিত্র
ছবি: সংগৃহীত

পদত্যাগের ঘোষণা দিয়ে আবারও সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তিনি জানিয়েছেন, এভাবে পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হবে— এমন মনে হওয়ায় তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে এক শীর্ষস্থানীয় অনলাইন গণমাধ্যমকে সর্বমিত্র চাকমা বলেন, শিক্ষার্থীরা চান না তিনি পদত্যাগ করুন। শিক্ষার্থীদের একটি বড় অংশ এ সিদ্ধান্তকে গণবিরোধী হিসেবে দেখছে বলেও জানান তিনি।

সর্বমিত্র বলেন, শিক্ষার্থীরা তাকে স্পষ্টভাবে বলেছেন— বিরোধীপক্ষের কথায় কান না দিয়ে দায়িত্ব পালন চালিয়ে যেতে। তাদের এ অবস্থানের কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তিনি আরও বলেন, ডাকসুর গঠনতন্ত্রেও পদত্যাগের বিষয়টি সমর্থন করে না।

তবে গঠনতন্ত্রের কোন ধারায় তার পদত্যাগের সিদ্ধান্ত পরিপন্থি— জানতে চাইলে সর্বমিত্র বলেন, পদত্যাগ সংক্রান্ত নির্দিষ্ট ধারা সম্পর্কে তার স্পষ্ট ধারণা নেই।

ডাকসুর গঠনতন্ত্রের ১২-এর ‘খ’ ধারায় বলা হয়েছে, কার্যনির্বাহী কমিটির কোনও সদস্য বা কোনো পদাধিকারী পদত্যাগ করলে, মৃত্যুবরণ করলে অথবা পদ থেকে অপসারিত হলে, তার অবশিষ্ট মেয়াদের জন্য নির্ধারিত প্রচলিত নির্বাচন পদ্ধতির মাধ্যমে শূন্য পদ পূরণ করা হবে।

উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন সর্বমিত্র চাকমা। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ঘটনায় তিনি সমালোচনার মুখে পড়েন।

সবশেষ গত মাসে বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা কয়েকজন কিশোরকে কান ধরে উঠবস করানোর ঘটনায় ব্যাপক সমালোচনা হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে গত সোমবার তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে পদত্যাগের ঘোষণা দেন। তবে সেদিন পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হরমুজে মার্কিন ড্রোন-সাবমেরিন জব্দের দাবি ইরানের
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো
ধাপে ধাপে ঠকছেন মালদ্বীপের প্রবাসীরা: হাসনাত
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশে ভ্রমণ
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড ঝুঁকিপূর্ণ: সংসদে সড়কমন্ত্রী
রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন, তদন্তে কমিটি
সরকারও আশির দশকে ফিরতে চাইছে: নাহিদ
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তিন দিনে ১০৪০ কোটি টাকা ফেরত
ইসরায়েলকে চাপে রাখতে ঐক্যবদ্ধ ইউরোপ
খোকনের ওই আচরণ সঠিক ছিলো না: আইনমন্ত্রী
আমাকে ভেঙে ফেলা এতো সহজ নয়: বাঁধন
আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদানের কোনও তথ্য নেই: ভারত
স্ত্রীকে মেয়ে-ভাতিজি সাজিয়ে বিয়ে, দম্পতি গ্রেফতার
আওয়ামী লীগ ‘ক্লোজড চ্যাপ্টার’: সারজিস আলম