Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ২৯ জানুয়ারি ২০২৬

ডাকসুনেতা সর্বমিত্র চাকমা পদত্যাগের সময় জানালেন

ডাকসুনেতা সর্বমিত্র চাকমা পদত্যাগের সময় জানালেন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। বুধবার (২৮ জানুয়ারি) তিনি গণমাধ্যমকে জানান, আমি আমার সিদ্ধান্তে অটল আছি। আমার কিছু পেন্ডিং কাজ শেষ করে দুই দিন পর পদত্যাগ করবো।

সর্বমিত্র ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর থেকেই একাধিক ঘটনার কারণে সমালোচনার মুখে পড়েন তিনি। সোমবার তিনি ফেসবুকে পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন, তবে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিনা তা উল্লেখ করেননি।

গত বছরের নভেম্বরে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত ও ফুটপাতের দোকান উচ্ছেদের সময় বৃদ্ধকে লাঠি হাতে শাসানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় সর্বমিত্র স্টাম্প হাতে কয়েকজন শিশুকে কান ধরে ওঠবস করাচ্ছেন। কেউ কান ধরতে না পারলে স্টাম্প দিয়ে শাসানোর দৃশ্যও ভিডিওতে ধরা পড়ে। এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আবারও ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা