Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৯, ১৬ জুন ২০২৫

জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা জলবিদ্যুৎ

জাতীয় গ্রিডে যুক্ত হলো নেপাল থেকে আসা জলবিদ্যুৎ
.

ত্রিপক্ষীয় চুক্তির আওতায় নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। জলবিদ্যুৎভিত্তিক এ বিদ্যুৎ ভারতের মধ্য দিয়ে এসে ইতোমধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। আপাতত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ, যা আগামী পাঁচ মাস অব্যাহত থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর উৎপাদন সদস্য মো. জহুরুল ইসলাম রোববার (১৫ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (১৪ জুন) দিনগত রাত ১২টার পর থেকে নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশে আসতে শুরু করেছে এবং নভেম্বর পর্যন্ত তা সরবরাহ চলবে। বর্ষা মৌসুমে নেপালে জলবিদ্যুৎ উৎপাদন বেশি হওয়ায় এ সময়টাই বেছে নেয়া হয়েছে।

২০২৪ সালের ৩ অক্টোবর এ বিদ্যুৎ আমদানির বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি হয় কাঠমান্ডুতে। চুক্তিতে স্বাক্ষর করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB), নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (NEA) এবং ভারতের এনটিপিসি বিদ্যুৎ ব্যবসা নিগম লিমিটেড (NVVN)। চুক্তি অনুযায়ী, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এ বিদ্যুৎ সরবরাহ করা হবে।

নেপাল থেকে উৎপাদিত জলবিদ্যুৎ ভারতের মুজাফফরপুর ও বাহারামপুর হয়ে ভেড়ামারা গ্রিডের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে। ভারতীয় ট্রান্সমিশন চার্জসহ এই বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ছে প্রায় ৭ টাকা।

এটি বাংলাদেশের জন্য নবায়নযোগ্য উৎস থেকে প্রথম সরাসরি বিদ্যুৎ আমদানি—যা দক্ষিণ এশিয়ায় জ্বালানিনির্ভরতায় আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!
হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
কোলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ: বরিশালের ডিআইজি
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
আজ থেকে নতুন পথচলা দুদকের
চীনে নেয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল
ড. ইউনূসকে নিয়ে হাসিনাকে আগেই সতর্ক করেছিলেন মনিরুল
১০ লাখ টাকা চাঁদার দাবিতে রিসোর্ট দখল, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ’রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি
নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫
২৫০ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর
প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট
রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী