Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৭, ২ নভেম্বর ২০২৫

১২ কেজি সিলিন্ডার এখন ১,২১৫ টাকা

আবারও কমলো এলপি গ্যাসের দাম

আবারও কমলো এলপি গ্যাসের দাম
ছবি: সংগৃহীত

ভোক্তাপর্যায়ে তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) বিকেলে বিইআরসি থেকে নতুন এই দাম ঘোষণা করা হয়, যা আজ (রোববার) সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেন গ্যাসের দাম কমায় দেশেও গৃহস্থালি ও বাণিজ্যিক পর্যায়ে এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে।

এছাড়া অটোগ্যাসের দামও প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে অক্টোবরে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের দামও ১ টাকা ৩৮ পয়সা কমানো হয়।

বিইআরসি সূত্রে জানা গেছে, সৌদি আরবের আরামকো কোম্পানির ঘোষিত সৌদি সিপি (Contract Price) অনুযায়ী প্রতি মাসে বিশ্ববাজারের গ্যাসের দাম পর্যালোচনা করে স্থানীয় বাজারে দাম নির্ধারণ করা হয়।

বর্তমানে বাংলাদেশে প্রায় ৮৫ লাখ পরিবার রান্নায় এলপি গ্যাস ব্যবহার করে। দাম কিছুটা কমায় শীত মৌসুমে গ্যাসের বাড়তি চাহিদা সামাল দিতে এটি ভোক্তাদের জন্য স্বস্তির বার্তা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য