Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৭, ১১ অক্টোবর ২০২৫

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় বিপাকে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ইরানের ৫০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশমুখী একাধিক ইরানি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চালানের জাহাজ। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে, তেহরানের জ্বালানি রফতানি নেটওয়ার্ক ভেঙে দেয়া এবং ইরানের সহায়তাপ্রাপ্ত সন্ত্রাসী গোষ্ঠীর অর্থায়ন বন্ধ করা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এক বিবৃতিতে এ তথ্য জানায়। ওএফএসি অভিযোগ করেছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান গোপনে বিলিয়ন ডলারের তেলজাত পণ্য রফতানি সহজতর করেছে।

ওএফএসি জানায়, গত বছর থেকে চারটি আলাদা বাণিজ্যিক ব্যবস্থার মাধ্যমে ইরানি এলপিজির চালান বাংলাদেশে পৌঁছানো হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, লাইবেরিয়াভিত্তিক শিপিং কোম্পানি টাইটান সিওয়েজ লিমিটেড গাম্বিয়া পতাকাবাহী গ্যাস জেইনার (IMO 88188430) জাহাজের মালিক ও পরিচালনাকারী। প্রতিষ্ঠানটি ২০২৪ সাল থেকে এ জাহাজের মাধ্যমে ইরানি এলপিজি বাংলাদেশে পাঠিয়েছে।

এছাড়া কোমোরোস পতাকাবাহী এডিএ (ADA) নামের জাহাজও ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশে এলপিজি সরবরাহ করেছে। এটি এর আগে ক্যাপ্টেন নিকোলাস নামে চলাচল করতো।

ওএফএসি আরও জানায়, ২০২৪ ও ২০২৫ সালে স্লোগাল নামের একটি বিদেশি কোম্পানি ইরানি এলপিজি শ্রীলঙ্কায় পাঠিয়েছে, যা পরে শ্রীলঙ্কা ও বাংলাদেশ—উভয় দেশের ব্যবহারকারীর কাছে পৌঁছেছে। চলতি বছরের শুরুতে অকটেন এনার্জি এফজেডএসিও নামের সরবরাহকারী পানামা পতাকাবাহী গ্যাস ডিওর জাহাজে ১৭ হাজার টন এলপিজি বাংলাদেশে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৩ অক্টোবর চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকারেজে বিএলপিজি সোফিয়া (BLPG Sophia) নামের একটি লাইটার জাহাজে এলপিজি খালাসের সময় আগুন ধরে যায়। ৩৪ হাজার টন এলপিজি বহনকারী জাহাজটি আইনি জটিলতায় মাসের পর মাস আটকে ছিলো। দীর্ঘ আলোচনার পর ৫ সেপ্টেম্বর থেকে পুনরায় গ্যাস খালাস শুরু করার অনুমতি দেয়া হয়। বর্তমানে জাহাজটি এখনও চট্টগ্রাম বন্দরে নোঙর করা রয়েছে।

যদিও কোনও বাংলাদেশি প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার নাম নিষেধাজ্ঞার তালিকায় নেই, তবে এসব চালানের গন্তব্য হিসেবে বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮