Sobar Desh | সবার দেশ টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০০:০১, ২০ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:০৩, ২০ জানুয়ারি ২০২৬

দ্রুত সমাধানের আশ্বাস জ্বালানি উপদেষ্টার

মার্কিন নিষেধাজ্ঞা ও জাহাজের ঘাটতির কারণে এলপিজি সংকট

মার্কিন নিষেধাজ্ঞা ও জাহাজের ঘাটতির কারণে এলপিজি সংকট
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে এলপিজি সংকটের কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সমুদ্রে জাহাজের ঘাটতি উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি আশা প্রকাশ করেন, অতি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং এলপিজি সরবরাহ স্বাভাবিক হবে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ গণভোট প্রচারণার সময় তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, গণভোটের প্রচারণা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি দেশের সবার দায়িত্ব। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমরা একাধিকবার কথা বলেছি। তারা যখন নিজ নিজ দলের প্রচারণা চালাবেন, তখন গণভোট ও ভোটের বিষয়েও প্রচারণা চালাবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। গণভোটের প্রচারণার মূল দায়িত্বই রাজনৈতিক দলগুলোর।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত নিজস্ব প্রচারণা চালানো হবে। এরপর প্রার্থীরা নিজ নিজ প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবেন।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান এ সময় গণভোটের প্রয়োজন ও এর প্রয়োজনীয়তা সম্পর্কেও বিস্তারিত ব্যাখ্যা দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য