Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪২, ৮ জানুয়ারি ২০২৬

বিক্রি বন্ধের ঘোষণায় অনিশ্চয়তা বাজারে

এলপিজি গ্যাসে ভ্যাট কমালো সরকার

এলপিজি গ্যাসে ভ্যাট কমালো সরকার
ফাইল ছবি

এলপিজি গ্যাস আমদানি ও দেশীয় উৎপাদনে ভ্যাট কমিয়েছে সরকার। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এলপিজি গ্যাস আমদানিতে আগের ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে দেশীয় উৎপাদনের ক্ষেত্রে সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তকে ভোক্তা ও ব্যবসায়ীদের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হলেও, একই দিনে এলপিজি গ্যাসের বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি আজ থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে।

গতকাল বুধবার এক নোটিশে সংগঠনটি জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে সব কোম্পানির প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন কার্যক্রমও স্থগিত রাখার ঘোষণা দেয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়, ৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি কার্যকর থাকবে।

এর আগে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের হুঁশিয়ারি দেয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হওয়ায় শেষ পর্যন্ত বিক্রি বন্ধের ঘোষণা আসে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। পাশাপাশি প্রশাসনের মাধ্যমে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করার দাবিও তোলা হয়। তাদের অভিযোগ, বর্তমান মূল্য কাঠামো ও প্রশাসনিক চাপের কারণে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

এলপিজি ব্যবসায়ীদের এ সিদ্ধান্তের ফলে ভোক্তা পর্যায়ে সরবরাহ সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে শহরাঞ্চলে রান্নার জ্বালানি হিসেবে এলপিজির ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠতে পারে।

সরকারের ভ্যাট কমানোর সিদ্ধান্ত এবং ব্যবসায়ীদের বিক্রি বন্ধের ঘোষণার মধ্যে সমন্বয় না হলে এলপিজি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর সরকারের পরবর্তী পদক্ষেপ এবং ব্যবসায়ীদের দাবির বিষয়ে আলোচনার অগ্রগতির দিকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার