Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক

প্রকাশিত: ১১:০৬, ২৯ আগস্ট ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৬২৩, নিখোঁজ ২ হাজার

নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৬২৩, নিখোঁজ ২ হাজার
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। শনিবার (২৯ আগস্ট) পর্যন্ত নদীর ভাটি অঞ্চল থেকে একের পর এক লাশ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল পুলিশ এখন পর্যন্ত ৬১৬টি লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চিতওয়ান ও পূর্ব নওয়ালপরাসি এলাকায়। চিতওয়ানে ২৩৩টি এবং পূর্ব নওয়ালপরাসিতে ১৫৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

হিমালয় থেকে নেমে আসা ভোটেকোশী ও ত্রিশূলি নদীর পানি উপচে পড়ায় বহু মানুষ স্রোতে ভেসে যান। গোর্খা, ধাদিং ও নুয়াকোটসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীদের ধারণা, স্রোতে ভেসে যাওয়া অনেক লাশ নেপালের সীমান্ত পেরিয়ে ভারতের দিকেও চলে গেছে।

নেপাল অংশে এখনও ৬৩৮ জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের মধ্যে ৫১১ জন বিদেশি নাগরিক। তবে নিখোঁজের সংখ্যা নিয়ে বিভিন্ন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে জানা গেছে, নেপালের পার্শ্ববর্তী তিব্বত অঞ্চলেও বন্যা ও ভূমিধসে সাতজনের মৃত্যু হয়েছে। সেখানে আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন।

দুর্যোগের পর থেকে উদ্ধার অভিযান জোরদার করেছে নেপালি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ২ হাজার ৩০১ জনকে উদ্ধার করা হয়েছে অথবা আহত অবস্থায় চিকিৎসা দেয়া হয়েছে। তাদের বেশিরভাগই নুয়াকোট ও রসুয়া জেলার বাসিন্দা।

ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় জেলাগুলোতে বর্তমানে ৪ হাজার ৮১১ জন পুলিশ সদস্য উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে ২৭ জন পুলিশ সদস্যও নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ।

দুর্যোগের কারণে দুর্গম ও পাহাড়ি এলাকাগুলোতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে নদীর স্রোত ও ভূমিধসের ঝুঁকি থাকায় উদ্ধারকারী দলগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ