Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:১৩, ২৮ আগস্ট ২০২৬

মক্কায় গিয়ে তরুণদের যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত

মক্কায় গিয়ে তরুণদের যে বার্তা দিলেন রাখি সাওয়ন্ত
ছবি: সংগৃহীত

পবিত্র মক্কায় আধ্যাত্মিক সফরে গিয়ে এবার নিজের পাশাপাশি দেশ ও দেশের তরুণ প্রজন্মের জন্য বিশেষ প্রার্থনা করেছেন আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ন্ত। তরুণদের নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানের পাশাপাশি বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মক্কার পবিত্র ভূমিতে দাঁড়িয়ে দেশ ও দেশের মানুষের জন্য প্রার্থনা করেন রাখি। তার প্রার্থনায় উঠে আসে দেশের নিরাপত্তা, শিক্ষাব্যবস্থার উন্নতি এবং তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের প্রয়োজনীয়তার কথা।

রাখি প্রার্থনা করেন, ঈশ্বর যেন তার দেশকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করেন এবং মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে—এমন ব্যক্তিদের হাত থেকেও দেশকে নিরাপদ রাখেন। একই সঙ্গে দেশের রাজনৈতিক নেতাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

প্রার্থনার সময় দেশের একটি সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার কথাও স্মরণ করেন এ অভিনেত্রী। আইফোন কেনার আবদারকে কেন্দ্র করে পারিবারিক অশান্তির জেরে একটি পরিবারের তিন সদস্য আত্মহত্যা করেছেন—এমন একটি ঘটনার উল্লেখ করে তরুণদের উদ্দেশে আবেগঘন বার্তা দেন তিনি।

রাখি বলেন, দামি মোবাইল ফোন বা বিলাসী পণ্যের চাহিদা পূরণ করতে গিয়ে তরুণদের কোনোভাবেই বাবা-মাকে কষ্ট দেয়া উচিত নয়। নিজের ভবিষ্যৎ গড়তে তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।

তরুণদের উদ্দেশে তার আহ্বান, কঠোর পরিশ্রম করে নিজেদের উপার্জনের ব্যবস্থা করতে হবে। নিজের আয় দিয়ে নিজের প্রয়োজন ও ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যাতে বাবা-মায়ের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি না হয়।

নিজের ধর্মীয় পরিচয় নিয়েও কথা বলেন রাখি। তিনি জানান, জন্মসূত্রে হিন্দু হলেও পরবর্তীতে খ্রিষ্টান ধর্মের সঙ্গে যুক্ত হন এবং বর্তমানে ইসলাম ধর্ম অনুসরণ করছেন। তবে একই সঙ্গে সব ধর্মের প্রতি তার সমান শ্রদ্ধা রয়েছে বলেও জানান তিনি।

মক্কার এ সফরে রাখির বক্তব্যে তাই ধর্মীয় অনুভূতির পাশাপাশি তরুণদের শিক্ষা, কর্মসংস্থান, পরিশ্রম, সততা এবং বাবা-মায়ের প্রতি দায়িত্ববোধের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ