Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:০২, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ০১:০৩, ২ এপ্রিল ২০২৬

অ্যালবামের নাম নিয়ে আইনি জটিলতা

টেইলর সুইফটের বিরুদ্ধে মামলা

টেইলর সুইফটের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

মার্কিন পপতারকা টেইলর সুইফট নতুন আইনি জটিলতায় পড়েছেন। তার অ্যালবামের নাম নিয়ে ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগ এনে মামলা করেছেন লেখক-গায়িকা ম্যারেন ওয়েড।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, সোমবার (৩০ মার্চ) ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলায় সুইফটের পাশাপাশি ইউএমজি রেকর্ডিংসের বিরুদ্ধেও ট্রেডমার্ক লঙ্ঘন ও অন্যায্য প্রতিযোগিতার অভিযোগ আনা হয়েছে।

ম্যারেন ওয়েডের দাবি, সুইফটের অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ নামটি তার দীর্ঘদিনের ব্র্যান্ড ‘কনফেশনস অব আ শোগার্ল’-এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যা তার প্রতিষ্ঠিত পরিচিতি ও বাজারকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তিনি বলেন, প্রায় এক যুগ ধরে গড়ে তোলা ব্র্যান্ডটি এভাবে ঝুঁকির মুখে পড়েছে।

আদালতের কাছে ওয়েড আবেদন করেছেন, যাতে সুইফট ওই অ্যালবামের বর্তমান নাম ব্যবহার না করেন। পাশাপাশি তিনি হারানো সম্ভাব্য মুনাফা, আইনজীবীর খরচ ও অন্যান্য ক্ষতির জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী জেমি পার্কিনেন এক বিবৃতিতে বলেন, একজন শিল্পী দীর্ঘদিন ধরে যে ব্র্যান্ড গড়ে তুলেছেন, সেটি বড় কোনও শিল্পীর কারণে ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।

উল্লেখ্য, ম্যারেন ওয়েড ২০১৪ সালে ‘লাস ভেগাস উইকলি’তে ‘কনফেশনস অব আ শোগার্ল’ নামে একটি কলাম লেখা শুরু করেন। পরবর্তীতে এটি পডকাস্ট ও লাইভ শোতে রূপ নেয়। ২০১৫ সালে তিনি এ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনও করেন।

অন্যদিকে, টেইলর সুইফট গত বছর তার দ্বাদশ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশ করেন, যা প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলে। প্রথম সপ্তাহেই অ্যালবামটি যুক্তরাষ্ট্রে প্রায় ৪০ লাখ এবং বিশ্বব্যাপী প্রায় ৫৫ লাখ কপি বিক্রি হয়ে রেকর্ড গড়ে।

মামলার নথিতে আরও উল্লেখ করা হয়েছে, সুইফট যখন এ অ্যালবামের নাম নিবন্ধনের আবেদন করেন, তখন মার্কিন পেটেন্ট ও ট্রেডমার্ক অফিস তা প্রত্যাখ্যান করেছিলো। কারণ হিসেবে বলা হয়, ‘অব আ শোগার্ল’ বাক্যাংশটি উভয় নামেই থাকায় তা ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে এবং দুই ব্র্যান্ডের মধ্যে সম্পর্ক রয়েছে—এমন ধারণা তৈরি হতে পারে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত টেইলর সুইফট বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী