Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৩, ২৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৫৪, ২৯ জানুয়ারি ২০২৫

পরীমণি জড়িয়ে গেলেন শেখ সাদীর ‘কুফা’তে

পরীমণি জড়িয়ে গেলেন শেখ সাদীর ‘কুফা’তে
ছবি: সংগৃহীত

অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি। ব্যক্তিজীবনে কখনোই কোনও রাখঢাক রাখেন না এ অভিনেত্রী। পছন্দের মানুষকে সোশ্যাল মিডিয়া থেকে বাস্তবজীবন, সর্বত্রই প্রকাশ্যে রাখেন। বিশেষ করে ফেসবুকে ‘প্রিয়’ মানুষের সঙ্গে নিয়মিত পোস্ট করতে থাকেন, একসঙ্গে ঘোরাঘুরি, আড্ডাবাজিতেও মেতে ওঠেন। 

সাম্প্রতিক সময়ে পরীর জীবনে তেমনি একজন ‘প্রিয়’ মানুষ হলেন তরুণ উঠতি সঙ্গীতশিল্পী শেখ সাদী। এ গায়ক সংশ্লিষ্ট একাধিক পোস্ট নায়িকার ফেসবুকে দেখা গেছে। যেখান থেকেই তাদের প্রেমের গুঞ্জন উঠেছে শোবিজপাড়ায়। 

এরই মধ্যে গত সোমবার (২৭ জানুয়ারি) ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরীমণি। যেখানে অভিনেত্রীর জামিনদার ছিলেন শেখ সাদী।

ছয় বছর আগে ‘ললনা’ শিরোনামের গান প্রকাশ করে নিজের কথা জানান দিয়েছিলেন তরুণ গায়ক শেখ সাদী। এরপর যথা বিরতিতে নিজের ইউটিউব প্ল্যাটফর্মে গান প্রকাশ করতে থাকেন। এবার আসছে এ তরুণ গায়কের নতুন গান ‘কুফা’। 

বুধবার (২৯ জানুয়ারি) ইউটিউবে প্রকাশিত হবে শেখ সাদীর গাওয়া ‘কুফা’ গানটি। গানটি প্রসঙ্গে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। মন্তব্যের ঘরে বেশির ভাগ জানিয়েছেন, তারা গানটি শোনার অপেক্ষায় আছেন।

মঙ্গলবার শেখ সাদীর নতুন গান ‘কুফা’র জন্য শুভকামনা জানাতে দেখা গেছে পরীমণিকে। ফেসবুকে এ গায়কের নতুন গানের পোস্টারও শেয়ার করেছেন অভিনেত্রী। 

পরীমণি নাকি ইতোমধ্যেই গানটি শুনেছেন। তাই আত্মবিশ্বাসের সঙ্গে বলেও দিয়েছেন, সাদীর গাওয়া ‘কুফা’ গান বিস্ফোরণ হবে।

এছাড়াও নায়িকার ফেসবুক পেজে দেখা যায়, পাঁচদিন আগে শেখ সাদীর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। যেখানে পরীমণি লিখেছেন, ‘...পৃথিবীকে জানতে দিয়ো, তুমি এই পৃথিবীর আলো...।’ 

গত ১৩ জানুয়ারি পরীমণির ফেসবুক পেজে শেখ সাদীর আরও একটি ভিডিও প্রকাশ পেয়েছে। একই দিন শেখ সাদীর আরও একটি ভিডিও পরীমণির ফেসবুক পেজে প্রকাশ পায়। একটি ভিডিওতে পরীর ছেলে রাজ্যর সঙ্গে শেখ সাদীকে খুনসুটি করতে দেখা যায়।

এদিকে পরীর সঙ্গে প্রেম সম্পর্কে জানতে চাইলে সাদী বলেছেন,পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান; তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই। মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছেন।

অন্যদিকে শেখ সাদীর জামিনদার হওয়া প্রসঙ্গে পরীমণি গণমাধ্যমকে বলেন, হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে গতকাল আদালতে যেতে পারিনি। যখন শুনলাম, আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করেন। এমন পরিস্থিতিতে আমার বন্ধুবান্ধবেরা আমাকে সাহস জুগিয়েছে। শেখ সাদীও আমার সহকর্মী। তার সঙ্গেও গতকাল কথা হয়। আজ আদালতে শুনানির সময় সে ছিলো। জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদী তখন জামিননামায় স্বাক্ষর করে।

প্রসঙ্গত, গানে প্রাতিষ্ঠানিকভাবে হাতেখড়ি হয়নি শেখ সাদীর। পাননি কোনো গুরুর সান্নিধ্য। তারপরও জীবনের প্রথম গান গেয়ে কোটি শ্রোতার ক্লাবে ঢুকে যান এ তরুণ। তা-ও আবার এক-দুই কোটি নয়, সাদীর সেই গান এখন ১৫৪ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। প্রথম গান গেয়েই ইউটিউবে আলোচিত হওয়ার এমন নজির বাংলাদেশে খুব একটা নেই।

মাদারীপুরে জন্ম নেয়া শেখ সাদীর বেড়ে ওঠা ঢাকার পাশে টঙ্গীতে। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসির পাট চুকিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে তিনিও বিবিএ শেষ করেছেন। রেকর্ড সৃষ্টি করা ‘ললনা’ গানটি নিয়ে সাদী বললেন, গান গাওয়ার চেয়ে লিখতে পছন্দ করতাম বেশি। নিজের জন্যই লিখতাম। গানটি যখন তৈরি করি, তখন আইইউবিতে বিবিএ নবম সেমিস্টারে পড়ি। একদমই মজা করে এ গান লেখা। বন্ধুরাও বলল, ‘গানটি তুই গাইতে পারিস।’ শাহরিয়ার রাফাতের সংগীতায়োজনে এরপর সুর করে গাই। নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করি। শ্রোতারা গানটি পছন্দ করেন।

‘ললনা’ গানের পর শেখ সাদীর গাওয়া অন্য গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘আজ মন ভালো নেই’, ‘অভিমান’, ‘একা আমি’, ‘দোলে দোলে’, ‘চোখের বারান্দায়’, ‘লড়বে বাংলাদেশ’, ‘ললনা ২’, ‘প্রাণ আসে যায়’, ‘এক শতে ১০০’, ‘সাজনা’।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি