Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:৪৬, ৭ জানুয়ারি ২০২৫

ছবির সেটে মনোবিদ রাখবেন দীপিকা?

শক্তিশালী মাধ্যম চলচ্চিত্রের সেটে মানসিক স্বাস্থ্যকে সঠিক ভাবে তুলে ধরতে মনোবিধ রাখা উচিত বলে মনে করেন দীপিকা।

ছবির সেটে মনোবিদ রাখবেন দীপিকা?
ছবি: সংগৃহীত

প্রথম ছবিতেই তার হাসিতে কুপোকাত হয়েছিল দর্শক। ‘ওম শান্তি ওম’ ছবিতে তার অভিনীত ‘শান্তিপ্রিয়া’র টানা টানা চোখে ডুব দিয়েছিল বহু পুরুষ মন। তার পর থেকে কেটে গিয়েছে ১৭টা বছর। এখন বলিউডের প্রথম সারির অন্যতম নায়িকা তিনি। 

তবে শুধু পর্দায় নয়। পর্দার পিছনে দীপিকা পাড়ুকোনের ব্যক্তিত্বেও মুগ্ধ অনুরাগীরা। একটা সময় প্রকাশ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা শুরু করেছিলেন তিনি। নিজের অবসাদ নিয়েও কোনও রাখঢাক করেননি। এমনকি প্রতিটি ছবির সেটে এক জন মনোবিদের প্রয়োজন বলে মনে করেন দীপিকা।

চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম। তাই ছবিতেও মানসিক স্বাস্থ্যকে সঠিক ভাবে তুলে ধরা উচিত বলে মনে করেন দীপিকা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ছবিতে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বার্তা সঠিক ভাবে তুলে ধরা হলে, ভারতের মতো দেশে তার ফলাফল ও প্রভাব দেখার মতো হবে।

সে সাক্ষাৎকারেই দীপিকা আরও বলেছিলেন, আগামী কয়েক বছরে আমি ব্যক্তিগত ভাবে একটা কাজ করতে চাই। ছবির সেটে যেন এক জন মনোবিদ উপস্থিত থাকেন, তা নিশ্চিত করব। আমাদের শুটিং সেটে কিন্তু চিকিৎসক উপস্থিত থাকেন। তা হলে মানসিক স্বাস্থ্যের জন্য মনোবিদ কেন থাকবেন না?

এক সময় আত্মহননের কথাও মাথায় এসেছিল দীপিকার। তিনি বলেছিলেন, বিষণ্ণতায় ডুবে যেতে যেতে এক সময় আমি আত্মহননের কথাও ভেবেছিলাম। এ সময় আমার মা আমাকে বাঁচিয়েছিলেন। আমার মা-ই বুঝতে পেরেছিলেন, অবসাদ গ্রাস করেছে আমাকে।

জীবনে তেমন কোনও সমস্যা না থাকলেও যে অবসাদ আসতে পারে, সে দিকটিই স্পষ্ট করেছিলেন দীপিকা। 

অভিনেত্রীর কথায়, আমার কাজকর্ম এবং বাকি সব কিছু ঠিকঠাক চলছিল। জীবনে তেমন কোনও বড় সমস্যাও ছিল না। তবে কেন মনের মধ্যে অজানা আতঙ্ক কাজ করছিল জানি না। ঘুম থেকে উঠতে চাইতাম না। যেন মনে হত, ঘুমিয়ে থাকলে জীবনের সমস্যাগুলি থেকে পালিয়ে যাওয়া সম্ভব! 

অনেক দিন এমনও গিয়েছে যখন আত্মহত্যার কথাও ভেবেছি। এ সমস্যা আঁচ করতে পেরেছিলেন আমার মা। তিনি আমাকে নানা ধরনের প্রশ্ন করতে শুরু করেন। প্রেম সংক্রান্ত, কাজ নিয়ে নানা প্রশ্ন করতেন মা আমাকে, যার কোনও উত্তর আমার কাছে থাকত না। তখনই মা বুঝতে পারেন, আমার মনোবিদের সাহায্যের প্রয়োজন। ভাগ্যিস মা সঠিক সময়ে বুঝতে পেরেছিলেন।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী