Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:১৭, ২২ অক্টোবর ২০২৫

উৎসবে ভেসে উঠল তারকাপরিবারের প্রথম পারিবারিক প্রতিচ্ছবি

দীপাবলিতে প্রকাশ্যে দীপিকা-রণবীরের কন্যা দুয়া

দীপাবলিতে প্রকাশ্যে দীপিকা-রণবীরের কন্যা দুয়া
ছবি: সংগৃহীত

অবশেষে জল্পনার অবসান ঘটল বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের কন্যাকে ঘিরে। দীপাবলির উৎসবমুখর পরিবেশেই প্রথমবারের মতো কন্যা দুয়ার মুখ প্রকাশ্যে আনলেন এ তারকা দম্পতি। দীপাবলির উজ্জ্বল সাজে সেজে ওঠা মা, বাবা ও মেয়ের পারিবারিক প্রতিচ্ছবিতে মুগ্ধ অনুরাগীরা।

দীপিকার সঙ্গে রঙ মিলিয়ে ছোট্ট দুয়াকে দেখা গেছে গাঢ় লাল রঙের জমকালো চুড়িদারে, সঙ্গে সোনার গয়না। মায়ের মতোই চুলে বাঁধা ছোট ঝুঁটি, মুখে শিশুসুলভ হাসি। দীপিকার পরনেও ছিলো লাল রঙের ঐতিহ্যবাহী পোশাক, যা মা-মেয়ের সাজে এক দৃষ্টিনন্দন সাদৃশ্য তৈরি করেছে। অন্যদিকে, রণবীর সিং পরেছিলেন সাদা ও ঘিয়ে রঙের মিশেলে রাজকীয় শেরওয়ানি।

ছবিগুলোতে দেখা গেছে, কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে বাবা-মাকে। কখনও আবার দীপিকার কোলে বসে জোড়হাতে ঈশ্বরের উদ্দেশে প্রার্থনা করছে সে। প্রতিটি ফ্রেমেই ধরা পড়েছে পারিবারিক ভালোবাসা ও উৎসবের আনন্দের রঙ।

ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দীপিকা ও রণবীর দু’জনেই লিখেছেন, ‘দীপাবলির শুভেচ্ছা।’ মুহূর্তের মধ্যেই পোস্টগুলো ভাইরাল হয়ে যায়। কেউ লিখেছেন, দুয়া মায়ের মতোই লাবণ্যময়, আবার কেউ মন্তব্য করেছেন, মেয়ের মুখে বাবার ছাপ স্পষ্ট।

উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরের দিন কন্যা সন্তানের জন্মের খবর জানান দীপিকা পাড়ুকোন। সে বছরের দীপাবলিতেই মেয়ের ছোট্ট পায়ের ছবি প্রকাশ করে নাম রাখেন ‘দুয়া’। এবার সে ধারাবাহিকতায় দীপাবলির দিনেই কন্যার মুখ উন্মোচন করলেন এ বলিউড দম্পতি।

বলিউডের তারকা দম্পতিদের মধ্যে দীপিকা-রণবীরের এ প্রকাশ্য পারিবারিক মুহূর্ত এখন অনুরাগীদের আনন্দ ও আলোচনার কেন্দ্রবিন্দু।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী