Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫

পুতুলনাচের ইতিকথায় অভিনয়

জয়া আহসান প্রশংসায় ভাসছেন

জয়া আহসান প্রশংসায় ভাসছেন
ছবি: সংগৃহীত

জয়া আহসান দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এপার-ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত। কাজ করেন বেছে বেছে। সম্প্রতি কাজ করেছেন ‘বাগানবিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্মে। এদিকে নিজের কাজ নিয়ে প্রশংসায় ভাসছেন চারদিকে।

ডিসেম্বরেই জানা যায়, জয়া আহসান অভিনীত ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটির প্রিমিয়ার হবে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সিনেমাটি উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছিলো। ৬ ফেব্রুয়ারি সিনেমাটি উৎসবে প্রদর্শিত হয়। উৎসবে অংশ নিতে জয়া এখন আছেন নেদারল্যান্ডসের রটারড্যামে। সেখান থেকেই জানিয়েছেন পুতুলনাচের ইতিকথা সিনেমাটি বিদেশি দর্শক খুবই উপভোগ এবং ভূয়সী প্রশংসা করেছেন। 

অভিনেত্রী নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, পশ্চিমা দর্শক সিনেমাটি সত্যিই খুব উপভোগ করেছেন। তাদের মতে, পুতুলনাচের ইতিকথা একটি অসাধারণ সেলুলয়েড সৃষ্টি। বিশেষ করে সিনেমায় উঠে আসা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি নারীদের সাহস, শক্তিশালী চরিত্রগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ এবং প্রশংসা করেছেন।

এর আগে পরিচালক সুমন মুখোপাধ্যায় সিনেমাটি নির্মাণ নিয়ে ফেসবুকে লিখেছেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ভিত্তি করে এ ছবির পরিকল্পনা করেছি ১৬ বছর আগে। নানা কারণে হয়ে ওঠেনি। শেষে সমীরণ দাস এগিয়ে এলেন ছবি করতে। তার প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ২০২২ সালে ক্যালাইডোস্কোপ প্রযোজিত ছবিটির শুটিং শুরু হয়েছিল।

৩০ জানুয়ারি শুরু হয়েছে রটারড্যাম উৎসব, শেষ হয়েছে ৯ ফেব্রুয়ারি। জয়া আহসান ছাড়াও এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। এ ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

উল্লেখ্য, আগামী মে মাসে সিনেমাটি ভারতে মুক্তির পরিকল্পনা রয়েছে। এদিকে কলকাতার টেলিগ্রাফ টি-টুর ১৮ বর্ষপূর্তিতে গ্ল্যামার লুকে দেখা গেছে জয়া আহসানকে।
 
সবার দেশে/এমকেজে 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘বিয়ে করিনি, গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন’: প্রভা
বিভেদ-প্রতিহিংসা জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি
তথ্যমন্ত্রী হিসেবে বসেছি, হাসিনার আত্মীয় হিসেবে নয়: শেখ হাসিনার আত্মীয় বলায় তথ্যমন্ত্রী
‘তোমরা লেখবা, আমরা পিডাইমু’: বিএনপি নেতার হুমকি
স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে শুরু: ইসি
সীমান্তে বাংলাদেশির সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র ফেলে পালালো বিএসএফ
সাড়ে ৫ মাস পর চালু হচ্ছে সিইউএফএল
অস্বাস্থ্যকর খাবার ঠেকাতে প্যাকেটে সতর্কবার্তার তাগিদ
হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দুর ঘোষণা
গাড়িজুড়ে ৩৪০০ চুমু, প্রেমিকের জরিমানা
বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী
রংপুরে চার হত্যা: ধর্ষণের আলামত নিয়ে ভিন্ন তথ্য
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ছেড়েছেন: আইনমন্ত্রী
এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেফতার
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের লাশ উদ্ধার